Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পরকীয়ায় বাধা দেয়ায় প্রভাষককে গলা কেটে হত্যাচেষ্টা

Advertisement

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৩:২১ পিএম

পরকীয়ায় বাধা দেয়ায় প্রভাষককে গলা কেটে হত্যাচেষ্টা

ফাইল ছবি

Advertisement

পরকীয়ায় বাধা দেয়ায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মো. শাহিনুর রহমান নামে এক প্রভাষককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মালশী গ্রামে এ ঘটনা ঘটে।

মো. শাহিনুর ইসলাম (৩২) উপজেলার সদর ইউনিয়নে মলশী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি ধামরাইয়ের রাজাপুর আনোয়ারা খান গালর্স কলেজের শিক্ষকতা করেন। আহত প্রভাষককে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

অভিযুক্ত মো. সাদ্দাম হোসেন (২৮) একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানায়, স্থানীয় এক গৃহবধূর সঙ্গে সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে পরকীয়ার চলছে। এ সম্পর্কে বাধা দেয়ায় প্রভাষক শাহিনুরের ওপর এর আগেও একবার হামলা করেছিল সাদ্দাম। শুক্রবার রাতেও ফের তারই সূত্র ধরে শাহিনুরকে গলা কেটে হত্যাচেষ্টা চালায়।
 
জানা গেছে, শুক্রবার রাতে প্রভাষক শাহিনুর ইসলাম দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের সাদ্দাম হোসেন রাস্তায় তার গতিরোধ করে। এরপর হাতে থাকা ছুরি দিয়ে কলেজ শিক্ষক শাহিনুরের পেটে ও বুকে বেশ কয়েকটি আঘাত করে। পরে তার ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে।

আহত শাহিনুর ওই রাস্তার পাশে পানির ডোবায় পরে গিয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এসময় সাদ্দাম দৌড়ে গিয়ে নিজের বসত ঘরে দরজা বন্ধ করে দেয়। প্রতিবেশীরা গুরুতর শাহিনুরকে সাটুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। আবস্থা বেগতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে রাতেই উত্তেজিত শতাধিক গ্রামবাসী সাদ্দামের বাড়ি ঘেরাও করে। অবস্থার বেগতিক দেখে সাদ্দামের পরিবার ৯৯৯ এ ফোন করে ডাকাত আক্রমণ করেছে বলে পুলিশের সহযোগিতা চায়। সাটুরিয়া থানার পুলিশ এ সময় সাদ্দামের বাড়িতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে অভিযুক্ত সাদ্দামকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম জানান, ছুরিকাঘাতে প্রভাষককে গলা কেটে হত্যাচেষ্টার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

সাটুরিয়া পরকীয়া প্রভাষক

Advertisement

আরও পড়ুন

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

মাদক সেবনকালে ছাত্রদল নেতাসহ আটক ৪

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের অভিযান, দেশীয় মদসহ নারী আটক

শেবাচিম হাসপাতাল রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

রোগীর চাপে বেসামাল চিকিৎসাসেবা

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

স্ত্রীর ছবি তুলতে বাধা, প্রাণ গেল সিসিক কর্মচারীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম