Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৭ পিএম

বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

রাজশাহীর বাগমারায় বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণ করেছে নিজের ফুফা। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে বাগমারা থানায় মামলা করেছেন।  

পুলিশ শনিবার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ধর্ষক ফজলুর রহমান ফজেলকে (৫০) গ্রেফতার করেছে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার শিশুকে বেড়ানোর নাম করে তার ফুফা মোটরসাইকেলে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে কেউ না থাকায় শিশুকে ধর্ষণ করে ফজেল। রাতেই শিশুকে তার বাবার বাড়িতে পৌঁছে দিয়ে আসে সে। শিশুটি পরে অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিষয়টি জানায়। ঘটনা জানার পর শিশুর বাবা বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, ধর্ষক ফজেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

বাগমারা ধর্ষণ শিশু

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম