Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চিপস খেতে ১০ টাকা দিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯ এএম

চিপস খেতে ১০ টাকা দিয়ে শিশুকে ধর্ষণ

ফাইল ছবি

Advertisement

কক্সবাজার টেকনাফ উপজেলায় চিপস খেতে ১০ টাকা দিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনতার সহযোগিতায় অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে হাবিবকে (৫০) আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার হ্নীলা এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান ওরফে হাবিব একই এলাকার মৃত ছবিউর রহমানের ছেলে।

জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রাসুলাবাদ পাহাড়ি জনপদ (হামজার ছড়া) এলাকার অটোরিকশার গ্যারেজের পাশে খেলা করছিল  প্রবাসীর ওই মেয়েটি। ওই শিশুটিকে ফুসলিয়ে চিপস খাওয়ার জন্য ১০ টাকা দেয় প্রতিবেশী হাবিবুর রহমান। এ সময় জোরপূর্বক অটোরিকশার ওপরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

শিশুটির চিৎকারে ও অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তার পরিবার পুলিশে খবর দেয়।

রাত ৯টার দিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে অভিযুক্ত ওই প্রতিবেশীকে আটক করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবকে সবার সহায়তায় আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক ওই ভিকটিমকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হবে।

Advertisement

টেকনাফ ধর্ষণ শিশু

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম