Logo
Logo
×
   

সারাদেশ

চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

Icon

আশুলিয়া (সাভার) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯ পিএম

চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

ছবি: যুগান্তর

ঢাকার আশুলিয়ায় ৯ বছরের শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভণ্ড কবিরাজ কামাল হোসেন ওরফে অষ্ট কামালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে কবিরাজ কামাল হোসেন আদালাতে পাঠানো হয়। শুক্রবার সকালে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাকে শিশু ধর্ষণের মামলায়  গ্রেফতার করা হয়।

কামাল হোসেন  চাঁদপুর জেলার মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের মৃত আবু মোহাম্মদ প্রধানের ছেলে। তিনি কবিরাজি করতেন।

এ বিষয়ে আশুলিয়া থানা এস আই আল মামুন কবির জানান, ভুক্তভোগী ওই শিশুর মা বাবা পোশাক শ্রমিক। তারা আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে ভাড়া থেকে কাখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো ৩ আগস্ট ৯ বছরের মেয়েকে বাসায় রেখে  কারখানায় কাজ করতে যায় বাবা- মা। এরপর মেয়েটি বাসার সামনে খেলা করছিল। 

এসময় কবিরাজ তাকে চকলেট কিনে দেওয়ার কথা বলে তার ওষুধের ফার্মেসিতে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে কবিরাজ আত্মগোপনে যায়। এ ঘটনায় ১৯ আগস্ট মামলা দায়ের হলে আসামি গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে শুক্রবার সকালে তাকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

সাভার ধর্ষণ আশুলিয়া গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম