Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৭ এএম

মসজিদের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চৌধুরীপাড়া বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দায় শরীফ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বায়তুল আলা কবরস্থান জামে মসজিদের বারান্দা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শরীফ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।

ভোলাব ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদের বারান্দায় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা এক যুবকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লাশের কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে শরীফকে মাথায় আঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুরো ঘটনা জানা যাবে।  

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় আনা হবে।

Advertisement

নারায়ণগঞ্জ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম