Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নৌকায় উঠিয়ে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেফতার

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৯ পিএম

নৌকায় উঠিয়ে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেফতার

Advertisement

কুড়িগ্রামের চিলমারীতে নৌকায় তুলে নিয়ে এক নারীকে ধর্ষণের মামলায় রিয়াজুল হক জোদ্দার নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার লালমনিরহাট তিস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার রিয়াজুল হক জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের চর কড়াইবরিশাল এলাকার মৃত ফুলগনি মিয়ার ছেলে ও চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি।

চিলমারী থানার এসআই  মিতু আহমেদ জানান, গত ২৫ জুলাই নৌকায় তুলে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে একটি ধর্ষণ মামলা হলে এজাহারভুক্ত আসামি রিয়াজুল হক জোদ্দার দীর্ঘদিন পলাতক ছিলেন। 

পরে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের সহযোগিতায় লালমনিরহাট তিস্তা এলাকা থেকে রিয়াজুল হক জোদ্দারকে গ্রেফতার করা হয়। পরে শনিবার বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

ধর্ষণ নারী বিএনপি

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম