Logo
Logo
×
   

সারাদেশ

মাদারীপুরে শিশু ধর্ষণচেষ্টায় ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:২৫ পিএম

মাদারীপুরে শিশু ধর্ষণচেষ্টায় ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

ছবি: যুগান্তর

মাদারীপুরের শিবচর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার নুরুল হক মুন্সিকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে শুক্রবার সকালে শিবচর থানায় একটি মামলা করেন। 

গত বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের লপ্ত সরকারেরচর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই শিশুটির বাড়িতে টেলিভিশন দেখতে প্রায়ই প্রতিবেশী নুরুল হক মুন্সি (৬০) আসতেন। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতেও নুরুল হক মুন্সি টেলিভিশন দেখতে ওই শিশুদের ঘরে যায়। এ সময় শিশুটির বাবা তার মাকে মোবাইলে ফোন দেন। এতে তার মা স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ঘর থেকে বাইরে রাস্তায় চলে যান। 

এ সময় ঘরে শিশুটি একা থাকায় বৃদ্ধ নুরুল হক মুন্সি জোরপূর্বক তাকে ধর্ষণচেষ্টা করেন। শিশুটির মা ঘরে প্রবেশ করে তা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। এ সময় নুরুল হক মুন্সি দৌড়ে পালিয়ে যান। শিশুটির মা বাদী হয়ে শুক্রবার সকালে শিবচর থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ শনিবার নুরুল হক মুন্সিকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে পাঠায়।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত বলেন, ধর্ষণ মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মাদারীপুর শিবচর ধর্ষণচেষ্টা বৃদ্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম