Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাস্তার পাশে শিশুকে ধর্ষণ, অটোচালক গ্রেফতার

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭ এএম

রাস্তার পাশে শিশুকে ধর্ষণ, অটোচালক গ্রেফতার

Advertisement

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রাস্তার পাশে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গ্রেফতারকৃত ধর্ষক মো. ইয়াছিন (২৪) উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশাচালক।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে একই দিন বিকাল ৫টার দিকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, দুপুর ১টার দিকে বাড়ির সামনে রাস্তার পাশে অভিযুক্ত যুবক জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে। পরে ভিকটিমের পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন এবং থানায় বিষয়টি মৌখিকভাবে অবহিত করেন।

ওসি টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেফতারকৃত ধর্ষককে শুক্রবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Advertisement

নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ২০ বস্তা সার জব্দ

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

নারায়ণগঞ্জের প্রশাসক সাখাওয়াতকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম