Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাঙ্গাইলে সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণ

Advertisement

Icon

ভূঞাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:০১ পিএম

টাঙ্গাইলে সন্তানের গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণ

প্রতীকী ছবি

Advertisement

টাঙ্গাইলের ভূঞাপুরে গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিশুসন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। 

গত মঙ্গলবার রাতে উপজেলার চরাঞ্চল রুলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত কবির নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ব্যবসায়িক কাজে ঠাকুরগাঁও চলে যান। গত মঙ্গলবার তার শিশুসন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘরের মধ্যে পুরুষ মানুষ দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। 

এ সময় ওই গৃহবধূর সন্তানের গলায় ছুরি ধরে রুলীপাড়া গ্রামের শহিদ জামানের ছেলে কবির সরকার (২৬) ও হাবেস ঘোষের ছেলে শাহাদত (৩০) তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ থানায় মামলা করেন। 

গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, আমি ঘটনা শুনেছি। অভিযুক্ত কবির একাধিক বিয়ে করেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, থানায় অভিযোগ দেওয়ার পর আসামি কবিরকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

গণধর্ষণ গৃহবধূ

Advertisement

আরও পড়ুন

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

এআই দিয়ে সিআইডির ভুয়া কার্ড!

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শফিকুর রহমান

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

শেরপুরের গারো পাহাড়ে তীর্থোৎসব ঘিরে উৎসবের আমেজ

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে জুমচাষির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম