Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি ও তার স্ত্রীকে হত্যার হুমকি

Advertisement

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭ পিএম

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি ও তার স্ত্রীকে হত্যার হুমকি

Advertisement

বগুড়ার শেরপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী বরেন্দ্র্র চন্দ্র সান্যাল ও তার স্ত্রীকে চিরকুট দিয়ে হত্যার হুমকি দিয়েছে। 

এ ঘটনায় বুধবার রাতে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, বরেন্দ্র চন্দ্র সান্যাল পৈতৃক সম্পত্তির ওপর শ্রী কালাচাঁদ মন্দির নির্মাণ করে সেখানে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে শারদীয় দুর্গা উৎসব এবং রাধা অষ্টমী উপলক্ষ্যে লীলা কীর্তন করে আসছেন। 

গত ১৫ সেপ্টেম্বর বিকালে কীর্তন চলাকালীন বরেন্দ্র চন্দ্রের ছেলে ডা. তন্ময় স্যান্যালের উত্তর ভূমি ডেন্টাল ক্লিনিকের গেট দিয়ে অজ্ঞাতরা একটি চিরকুট দিয়ে হত্যার হুমকি দেয়। 

চিরকুটে লেখা রয়েছে— ‘বরেন বাবু নমস্কার। কোনো জায়গা নিয়ে লাফালাফি করবেন না। কীর্তন বন্ধ করতে পারবেন না ও পূজা বন্ধ করতে পারবেন না। আপনার ও বৌয়ের গলা কাটব। সাবধান হন, যা বলি শুনেন। 

পরে এ বিষয়ে বরেন্দ্র চন্দ্র বাদী হয়ে গত বুধবার রাতে শেরপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। 
 
এ বিষয়ে বরেন্দ্র চন্দ্র সান্যাল বলেন, আমরা পূজা বা কীর্তন বন্ধ করার বিষয়ে কাউকে কিছু বলিনি। তবে কে আমাদের হত্যার হুমকি দিয়েছে তা জানি না। আমারা প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তা চেয়েছি এবং দ্রুত হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Advertisement

হত্যা হুমকি

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম