Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পীরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার 

Advertisement

Icon

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০২:০৫ পিএম

পীরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার 

প্রতীকী ছবি

Advertisement

রংপুরের পীরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার মোস্তাফিজুর রহমান (৬০) মদনখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। 
 
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে প্রতিবেশী মোস্তাফিজুর নিজ বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ভিকটিমের বাবা ফোন করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

তবে মোস্তাফিজুর রহমানের ছেলের স্ত্রী সেলিনা বেগম বলেন, আমি বাড়িতেই ছিলাম। এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। 

তার দাবি, শিশুটির পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছে। অভিযোগটি সম্পূর্ণ সাজানো। 

তবে মামলার বাদী বলেন, ঘটনার পরই আমি ৯৯৯-এ ফোন করলে পীরগঞ্জ থানা পুলিশ এসে আসামিকে গ্রেফতার করে। 

মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবার রহমান বলেন, মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

শিশু ধর্ষণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম