Logo
Logo
×
   

সারাদেশ

কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগ

Icon

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৩:৫৬ পিএম

কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে (৩০) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবতী আদালতে মামলা করেছেন। 

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। 

শুক্রবার দুপুরে মামলার বিবরণী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্ত ওই নারীর সঙ্গে সৈয়দালী বেপারির ছেলে শাহজালাল বেপারি প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর পর তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। 

একপর্যায় ওই নারী বিয়ে করার জন্য বললে শাহজালাল অস্বীকার করেন। পরে  তিনি মাদারীপুর কোর্টে ধর্ষণ মামলা করেন।

ভুক্তভোগী ওই নারী যুগান্তরকে বলেন, আমাকে বিয়ের কথা বলে শাহজালাল ধর্ষণ করেছে। এখন সে আমাকে বিয়ে না করে পালিয়ে বেড়াচ্ছে। 

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শাহজালাল ও তার পরিবারের কাউকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, কোর্টে মামলা হয়েছে বলে জেনেছি। ব্যবস্থা নেওয়া হবে।

ধর্ষণ নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম