Logo
Logo
×
   

সারাদেশ

প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৬:১৩ পিএম

প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রথম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পালতালুক হাবিবিয়া সিদ্দিকীয়া নুরানী মাদ্রাসা ও এতিম খানায় এই ঘটনা ঘটে।

পুলিশ সংবাদ পেয়ে অভিযুক্ত মহসিন মিজিকে (৩৫) আটক করেছে। তিনি ওই মাদ্রাসার বাবুর্চি হিসেবে কাজ করতেন। 

জানা গেছে, পালতালুক হাবিবিয়া সিদ্দিকীয়া নুরানী মাদ্রাসা ও এতিম খানার প্রথম শ্রেণীর এক ছাত্রীকে বৃহস্পতিবার দুপুরে ক্লাস শেষে একা পেয়ে বাবুর্চি মহসীন মিজি এতিম খানার একটি কক্ষে নিয়ে  ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি বাড়ি গিয়ে তার মাকে ঘটনা জানায়। পরে দ্রুত তারা শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। শিশুটি বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে শিশুটির পরিবারের সদস্যরা পুলিশকে ঘটনা অবহিত করলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেনের নির্দেশ পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত বাবুর্চিকে আটক করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদ হোসেন বলেন, শিশুটির চিকিৎসা চলছে। শুক্রবার বিকালে শিশুটির মামা মামলা করতে এসেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ধর্ষণ চেষ্টা মাদ্রাসা ছাত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম