প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৬:১৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার শেরপুরের বেলগাড়ি গ্রামে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেওয়ার পর পুলিশ অভিযুক্ত জহুরুল ইসলামকে (২৮) আটক করেছে।
সূত্র জানায়, উপজেলার ভবনীপুর ইউনিয়নে এক বাকপ্রতিবন্ধী নারী প্রায় ৩ বছর ধরে ঘোরাফেরা করেন। তিনি কোন এলাকা থেকে এসেছেন এলাকার কেউ তা জানেন না।
বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বাকপ্রতিবন্ধী নারী বেলগাড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনের গোডাউনের পাশে নারিশ কোম্পানির গেটের সামনে ঘোরাঘুরি করছিলেন। তাকে একা পেয়ে রাত ২টার দিকে জহুরুল ইসলাম একটি বেঞ্চের ওপর জোরপূর্বক ধর্ষণ করে।
স্থানীয় লোকজন টের পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাকপ্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করে।
এই ঘটনায় বেলগাড়ি গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন ইসলাম সাগর বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত জহুরুল ইসলামকে আটক করে পুলিশ।
ঘটনার বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ধর্ষককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
