Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১০:১৮ পিএম

বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন বাবুল (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইসমাইল হোসেন বাবুল বুড়িরচর ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে। ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সাগরিয়া বাজার থেকে বাবুলকে গ্রেফতার করা হয়।  

জানা যায়, বিয়ের প্রলোভনে গত এক বছরে একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে বাবুল। সবশেষ গত শনিবার রাতে ওই ছাত্রীর বাড়িতে এসে তাদের বসতঘরে জোরপূর্বক ধর্ষণ করে সে।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ছাত্রীর বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Advertisement

নোয়াখালী

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

স্ত্রী-কন্যাকে হত্যার ঘটনায় রউফ সরদারের মৃত্যুদণ্ড

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

যুবদল নেতাকে মারধরের প্রতিবাদে চরফ্যাশনে সড়ক অবরোধ

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ছুরিকাঘাতে স্ত্রী-সন্তান হত্যা, ঘাতকের মৃত্যুদণ্ড

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, বিক্রি করে দিল ধর্ষকের পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম