Logo
Logo
×
   

সারাদেশ

রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শিশুকে ধর্ষণ

Icon

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১০:১৯ পিএম

রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে শিশুকে ধর্ষণ

কাজের সুযোগে সিলেটের গোলাপগঞ্জে এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছে এক রাজমিস্ত্রি। ঘটনার পর থানায় মামলা দায়েরের পর ধর্ষক আবুল হোসেন ওরফে বলাইকে (৩৫) রোববার ভোর রাতে গ্রেফতারের পর পাঠানো হয়েছে শ্রীঘরে।

জানা যায়, উপজেলার বাঘা ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেন শিশুর বসতবাড়িতে রাজমিস্ত্রির কাজ করত। এর সুবাদে ২৭ সেপ্টেম্বর শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। এ ঘটনার পর থানার এসআই জাহাঙ্গীর রোববার ভোরে আসামি আবুল হোসেন বলাইকে বাঘার এখলাছপুর গ্রাম থেকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠান।

বাঘা ইউনিয়নের এখলাছপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসেন বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত আয়াজ আলির ছেলে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম