Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তরুণীকে সিলেটে গণধর্ষণ, দুইজন কারাগা‌রে

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১১:৩৬ পিএম

তরুণীকে সিলেটে গণধর্ষণ, দুইজন কারাগা‌রে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুইজন। ছ‌বি: যুগান্তর

Advertisement

হবিগঞ্জের এক তরুণীকে সিলেটে নিয়ে গণধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার বিকাল ৪টার দিকে গ্রেফতার দুই যুবককে আদালতে তোলা হলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান উদ্দিন প্রধান ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন।

গ্রেফতাররা হচ্ছেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে প্রেমিক জুয়েল খাঁ (২২) ও তার বন্ধু বরগাঁও গাজী মোকাম গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৬)। এর আগে গত শুক্রবার রাতে নবীগঞ্জের বরগাঁও থেকে তাদেরকে গ্রেফতার করে বাহুবল থানা পুলিশ। 

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির জানান, জুয়েল খাঁ’র সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই তরুণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার জুয়েল খাঁ ওই তরুণীকে নিয়ে সিলেট ঘুরতে যায়। সেখানে একটি হোটেলে জুয়েল ও তার বন্ধু জুনেদ ওই তরুণীকে রাতভর ধর্ষণ করে।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ওই তরুণীকে বাসে করে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে দুই বন্ধু চলে যায়। বাড়িতে ফিরে তরুণী পুরো বিষয়টি স্বজনকে জানায়। পরে এ ঘটনায় শুক্রবার বিকালে তরুণীর মা বাদী হয়ে বাহুবল থানা মামলা দায়ের করেন। রাতে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার তরুণী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকালে গ্রেফতার‌দের  স্বীকারোক্তি দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

তরুণী‌কে ধর্ষণ

Advertisement

আরও পড়ুন

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম