Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

Advertisement

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০৯:৩০ পিএম

বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

Advertisement

বরিশালের গৌরনদীতে বাক্প্রতিবন্ধী এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সিদ্দিক সরদারকে (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে উপজেলার বাটাজোর ইউনিয়নে শিশুটির খালা বাদী হয়ে তার শ্বশুর সিদ্দিক সরদারকে আসামি করে রোববার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই মো. নাসিরউদ্দিন জানান, বাক্প্রতিবন্ধী বালিকার মা অন্য একজনকে বিয়ে করে চলে গেলে বাবা অন্য নারীকে বিয়ে করেন। এ কারণে প্রতিবন্ধী শিশুটি (১১) খালার বাড়িতে বসবাস করে আসছে। ওই বাড়িতে লোক না থাকলেই বিভিন্ন সময়ে জোরপূর্বক ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে দাদা সিদ্দিক সরদার।

তিনি জানান, সর্বশেষ গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খালা প্রতিবেশীর বাড়িতে পিঠা বানাতে যায়। বাড়ি খালি থাকার সুযোগে সিদ্দিক সরদার জোরপূর্বক ওই বাক্প্রতিবন্ধীকে ধর্ষণ করে। এ সময় প্রতিবেশী এক নারী ঘটনাটি দেখে ফেলে ডাকচিৎকার দিলে সিদ্দিক সরদার পালিয়ে যায়।

এসআই মো. নাসিরউদ্দিন জানান, গ্রেফতার সিদ্দিককে সোমবার দুপুরে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

বরিশাল

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম