Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোবাইলে গেম খেলতে দিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৬:৫৪ পিএম

মোবাইলে গেম খেলতে দিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোবাইলে গেম খেলতে দিয়ে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে ধর্ষক বারিকুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শিশুকন্যার পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকালে দামুড়হুদা উপজেলার রফিকুল ইসলামের ছেলে বারিকুল ইসলাম তার ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় সে পাশের বাড়ির  ৭ বছরের শিশু প্রথম শ্রেণির ছাত্রীকে মোবাইল ফোনে গেম খেলার নাম করে ফুসলিয়ে তার ঘরে নিয়ে আসে। পরে মোবাইলটি ওই শিশুর হাতে দিয়ে তাকে ধর্ষণ করে।

এরপর শারীরিকভাবে অসুস্থ হলে সোমবার বিকালে ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক বারিকুল ইসলামকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ওই শিশুর পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ দুপুরে আদালতের মাধ্যমে তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করেছেন।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে ওই শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

চুয়াডাঙ্গা

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম