Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গৃহশিক্ষক কারাগারে

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ০২:৫১ পিএম

৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গৃহশিক্ষক কারাগারে

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে গৃহশিক্ষক কর্তৃক মাদরাসাপড়ুয়া আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক কিশোরকে গ্রেপ্তার করে বুধবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

সাইফুল উপজেলার মক্রবপুর ইউপির বালিয়াপুর গ্রামের আবু ইউছুপের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসায় নবম শ্রেণির ছাত্র সাইফুল গত আট মাস আগে থেকে ভিকটিমের বাড়িতে গৃহশিক্ষকের দায়িত্ব পালন করে আসছে।

সোমবার রাতে পড়ালেখা শেষে ঘুমাতে যাওয়ার আগে শিশুটিকে সাইফুল জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ে সে ওইদিন রাতে কাউকে কিছুই বলেনি। পরদিন সকালে হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে লাকসামে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসক শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানান। 

পারিবারিক ভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সাইফুলকে গ্রেফতার করে। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

ধর্ষণ শিশু গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম