Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হিজড়াকে শ্বাসরোধ করে হত্যা

Advertisement

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৮:২৯ পিএম

হিজড়াকে শ্বাসরোধ করে হত্যা

Advertisement

ঢাকার আশুলিয়ায় বাদল নামে এক হিজড়াকে শ্বাসরোধে  হত্যার হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকার আবু বকরের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতের নাম বাদল (৪০)। তিনি ঢাকার ধামরাই থানার কুশুরা এলাকার বাসিন্দা। 

বাড়ির মালিক আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা ইপিজেডে চাকরি শেষে রাত ৮টার দিকে বাসায় এসে গোসল করে খেয়ে টিভি দেখছিলাম। রাত ১০টার দিকে তার ভাড়া বাসার সামনে লোক জনের চিৎকার শুনে সেখানে গিয়ে দেখন বাদলের লাশ পরে আছে। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন তিনি। পুলিশ এসে বাদলের লাশ থানায় নিয়ে যায়।

আবু বকর আরও জানান, যে কক্ষে বাদলের লাশ পাওয়া গেছে ওই  কক্ষের ভাড়াটিয়া হলো মোর্শেদ নামের এক লোক। মোর্শেদের কাছ থেকে চাবি নিয়ে বাদল ও তার বন্ধু ওই কক্ষে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে বাদলকে তার বন্ধুই হত্যা করে পালিয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই ইউনুস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীকে এখনও চিহ্নিত করা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে।

Advertisement

ঢাকা

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে খেজুরগাছ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম