Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

Advertisement

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ০৭:১৭ পিএম

জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

Advertisement

জামালপুরের দেওয়ানগঞ্জে জরুরি কাজের কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সহযোগী একজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে পৌর শহরের বানিয়ানিরচর এলাকায় ধর্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধর্ষণকারী সম্রাট সোমবার রাতে জরুরি কাজের কথা বলে ওই শিক্ষার্থীকে তার বসত গৃহে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিক্ষার্থীর চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থল হতে শিক্ষার্থীকে উদ্ধার করে এবং ধর্ষণ কাজে সহযোগী ফয়সালকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Advertisement

জামালপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম