দিনদুপুরে ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৭:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে দিনদুপুরে ঘরে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টার দিকে ভিকটিমের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গিয়েছে।
ভিকটিমের বাবা রিপন আহমেদ (১৯) নামের একজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। অভিযোগের পরপরই তাকে আটক করে পাবনা আদালতে প্রেরণ করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
রিপন উপজেলার পূর্বরামনগর গ্রামের আক্কাস আলীর ছেলে।
পুলিশি অভিযোগে জানা যায়, ভিকটিম খানমরিচ ইউনিয়নের স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শনিবার বেলা ১১টার দিকে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে রিপন আহমেদ ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে চলে যায়।
পরে ভিকটিমের বাড়ির লোকজন ফিরে আসলে সে ধর্ষণের কথা তাদের জানায়। এরপর তার বাবা ভাঙ্গুড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ রিপনকে আটক করে আদালতে সোপর্দ করে এবং ভিকটিমকে জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার জন্য পাবনা আদালতে পাঠায়।
অভিযোগের বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান জানিয়েছেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় একমাত্র অভিযুক্তকে আটক করে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।
