Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

Advertisement

Icon

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১০:৩০ পিএম

ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

Advertisement

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে উপজেলার কাঁচকোল ঘাট এলাকায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 
কাঁচকোল এলাকাবাসীর আয়োজনে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মনঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
 
বিভিন্ন এলাকার ১৬টি নৌকার মধ্যে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। শুক্রবার উদ্বোধনী দিনে হাঁকাওগাড়ী চিলমারী নদী বন্দর টিমের নৌকা ও রৌমারী দুরন্ত চিতা টিমের নৌকার মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হয় হাঁকাওগাড়ী চিলমারী নদী বন্দর টিম।
 

Advertisement

নৌকাবাইচ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম