Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধনু নদীতে মিলল বিএনপি নেতার লাশ

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৬:৪৪ পিএম

ধনু নদীতে মিলল বিএনপি নেতার লাশ

Advertisement

কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের তিন দিন পর মইজ উদ্দিন (৪৫) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সিংপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

মইজ উদ্দিন সিংপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মধু মিয়ার ছেলে। তিনি সিংপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির পাশে ধনু নদীতে নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে যান মইজ উদ্দিন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে ধনু নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিকলী থানার ওসি মো. মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ নির্ণয়ের জন্য তার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ‘ঐতিহাসিক’ বললেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ‘ঐতিহাসিক’ বললেন ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম