Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি;

প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১২:০১ এএম

উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Advertisement

কক্সবাজারের উখিয়ায়  র‌্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাত নয়টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল সাংবাদিকদের এ তথ্য জানান। 

নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের পুত্র।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদক কারবারি। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
 
র‌্যাব কর্মকর্তা ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল বলেন, রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রিজ এলাকায় র‌্যাব-৭ এর একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে র‌্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়। সেখান থেকে ৭০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, গত ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাইয়ের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার শ্যালিকার কাছ থেকে মিয়ানমারের নগদ অর্থ পাওয়া গিয়েছিল। রোববার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ময়না তদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বন্দুকযুদ্ধ উখিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম