Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সন্ত্রাসী হামলায় আহত শ্রমিক লীগ নেতা রেজাউলের মৃত্যু 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল 

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১২:১১ এএম

সন্ত্রাসী হামলায় আহত শ্রমিক লীগ নেতা রেজাউলের মৃত্যু 

রেজাউল করিম রেজা। ফাইল ছবি

Advertisement

সন্ত্রাসী হামলায় আহত টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা (৩৮) মারা গেছেন। 

বুধবার বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত রোববার রাতে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউল সন্ত্রাসী হামলার শিকার হন। তার হাত, পা, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

রেজাউলকে ওইদিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউলের বন্ধু ফারুক তালুকদার যুগান্তরকে জানান, রাতেই লাশ টাঙ্গাইলে আনা হবে। বৃহস্পতিবার ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হবে। 
 
রেজাউল শহরের দেওলা এলাকার মো. আজাদ আলমগীরের ছেলে। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার আগে তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। 

নিহতের পরিবার জানিয়েছে, তারা রেজাউলের চিকিৎসা নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন। তাই এখনও মামলা করা হয়নি।

টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন যুগান্তরকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা না হলেও তারা হামলাকারীদের চিহিৃত করতে পেরেছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 

Advertisement

শ্রমিক লীগ নেতা রেজাউল মৃত্যু 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম