Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের 

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১০:৫৩ পিএম

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের 

Advertisement

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নাজিরহাটগামী হানিফ পরিবহন বাসের ধাক্কায় অটোরিকশা ও বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও দুজন অটোরিকশাযাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত উভয়ের বয়স চল্লিশের বেশি বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার পরপরই অটোরিকশাচালককে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ পুলিশ এসে উদ্ধার করে। 

এ ব্যাপারে জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, কাটিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার কাজ শুরু করেছি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

Advertisement

চট্টগ্রাম দুর্ঘটনা নিহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম