Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৬ জানুয়ারি নেত্রীকে আমরা নৌকা উপহার দেব: আইভী

Advertisement

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮ পিএম

১৬ জানুয়ারি নেত্রীকে আমরা নৌকা উপহার দেব: আইভী

Advertisement

সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ২০২২ সালের ১৬ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেবেন। শনিবার নৌকার মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আগে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইভী বলেন, ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী তখন উন্মুক্ত করে দিয়েছিলেন। আমরা একই দলের দুইজন নির্বাচন করেছিলাম। আপনারা তখন রায় দিয়েছিলেন আইভীর পক্ষে। ২০১৬ সালে প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেন। তখন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠন আমাকে সহযোগিতা করেছিলেন বলেই আমি পাশ করেছিলাম। এবারো আপনারা সবাই আমার পাশে থাকবেন। ২০২২ সালের ১৬ জানুয়ারি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেব।

আইভী বলেন, এই শহরের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করেনি। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী জেলা। নারায়ণগঞ্জের পাইকপাড়া ক্লাবেই আওয়ামী লীগের জন্ম। পরে ঢাকার রোজ গার্ডেনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আমি সেই ক্লাবটি সংরক্ষণ করেছি।

তিনি বলেন, অনেকে জানেন না,  ৮১ সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসেন তখন ঢাকার বাইরে নেত্রীকে প্রথম সংবর্ধনা দিয়েছিলেন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ চুনকা।

মেয়র আইভী সব আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি তাকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Advertisement

মেয়র আইভী

Advertisement

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম