সাংবাদিকরাই পারেন রাষ্ট্রের গতিপথ বদলাতে: পৌর মেয়র আনিস
Advertisement
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১১:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শ্রীপুরের পৌর মেয়র মো. আনিছুর রহমান আনিস বলেছেন, সাংবাদিকরাই পারেন ঐক্যবদ্ধভাবে লেখার মাধ্যমে একটি রাষ্ট্রের গতিপথ বদলাতে। তাই সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পৌর মেয়র।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন স্বপন সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান, গাজীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ইকবাল, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, দৈনিক নয়া দিগন্তর শ্রীপুর প্রতিনিধি আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, রিপোর্টার্স ক্লাবের সংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসাইন, গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ফজলে মুমিন আকন্দ, সাহাদত হোসেন আবির প্রমুখ।
