ছবি: সংগৃহিত
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে সিলেটে মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এরপর সেখান থেকেই প্রতিবাদ মিছিল বের করে মহানগর যুবলীগ। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি আল্লাহর ওয়াস্তের পার্টি। তাদের কোনো ভিত্তি নেই। তারা হাওয়ায় ভেসে চলে। জনগণ থেকে তারা আলাদা হয়েছে। দুর্নীতি মামলায় তাদের দলের সিনিয়র দুই নেতার বিরুদ্ধে সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের যোগ্য নয়। তাই তারা নির্বাচন থেকে সরে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা থাকতে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে যুবলীগ।
পৃথক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। মিছিল সমাবেশে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
