Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাটহাজারী হাসপাতালে ১২ ঘণ্টায় ৭ নবজাতকের জন্ম!

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২২, ১২:০৪ এএম

হাটহাজারী হাসপাতালে ১২ ঘণ্টায় ৭ নবজাতকের জন্ম!

Advertisement

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই সপ্তাহের ব্যবধানে গত ১২ ঘণ্টায় সাত নবজাতক জন্ম হয়েছে। এরমধ্যে এক নবজাতকের জন্ম অস্ত্রোপচারের মাধ্যমে। 

গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এসব প্রসূতি মা'দের ডেলিভারি (প্রসব) সফলভাবে সম্পন্ন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।

জানা গেছে, বিনা অস্ত্রোপচারে গত ১২ ঘণ্টায় জন্ম নেয়া নবজাতকদের মধ্যে একটি ছেলে ও পাঁটটি মেয়ে। তাদের প্রত্যেকের গর্ভধারিণী মা ও তারা (নবজাতক) সুস্থ আছেন। এছাড়া একই সময়ের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে আরও এক নবজাতকের (কন্যা) জন্ম হয়েছে। এদের প্রত্যেক নবজাতক ও তাদের মায়েরা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাড়ি ফিরে গেছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহর নেতৃত্বে কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স ও ধাত্রীসহ সংশ্লিষ্টরা এসব ডেলিভারি (প্রসব) সম্পন্ন করে। এরমধ্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা. হাসিনা আক্তার। তাকে সহযোগিতা করেন সহকারী সার্জন ডা. লিপিকা চৌধুরী, কনসালটেন্ট ডা. সাগর নন্দী।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রসূতি মা'দের প্রসব সেবায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান থাকবে এমনটা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত জানান, হাটহাজারী তথা অত্র অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য সেবায় পাশাপাশি আমরা প্রসূতিতে সেবা প্রদানে অনেকট সচেষ্ট রয়েছি।

প্রসঙ্গত, গত ১০ মে (মঙ্গলবার) রাত ৮টা থেকে পরবর্তী দিন বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নয় জন প্রসূতি মা'দের ডেলিভারি (প্রসব) সফলভাবে সম্পন্ন হয়েছিল। ওই সময় বিনা অস্ত্রোপচারে ১২ ঘণ্টায় জন্ম নেয়া নবজাতকদের মধ্যে সাতটি ছেলে ও দুইটি মেয়ে ছিল।
 

Advertisement

হাটহাজারী হাসপাতালে ১২ ঘণ্টা ৭ নবজাতক জন্ম

Advertisement

আরও পড়ুন

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু আনন্দের ভ্রমণ আগুনে শেষ

আনন্দের ভ্রমণ আগুনে শেষ

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের তালিকা

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের  তালিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম