ব্রেক কষতেই বাইকের দুই আরোহী তেলবাহী ট্রাকের নিচে!
Advertisement
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রেক কষতেই দুই মোটরসাইকেল উল্টে আরোহীরা ঢুকে গেছে তেলবাহী ভাউচারের নিচে। চট্টগ্রাম-কক্সবাজারের পিচ্ছিল মহাসড়কের পটিয়ায় ওই ঘটনায় ঘটনাস্থলেই রতন (২৬) নামের একজন নিহত হন। মোটরসাইকেলের অপর যাত্রী মো. হাসান (২৮) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও সংকটাপন্ন।
রোববার বিকালে মনসা বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
রতন মীরসরাই উপজেলার মনোরঞ্জনের পুত্র। আহত হাসানের বাড়ি চট্টগ্রাম নগরীতে। তারা দুইজনেই বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত।
খোলা ট্রাকে করে লবণ পরিবহণের কারণে গাড়ি থেকে নির্গত পানিতে বিপজ্জনক হয়ে উঠেছে এ মহাসড়ক। পিচ্ছিল সড়কের কারণে প্রায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটছে এ সড়কে। কিন্তু হাইওয়ে পুলিশ খোলা লবণবাহী গাড়ির বিরুদ্ধে এ পর্যন্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি।
হাইওয়ে পুলিশ জানান, কক্সবাজারমুখী তেলবাহী ট্রাক মনসা বাদামতল এলাকায় পৌঁছলে চট্টগ্রাম নগরীমুখী মোটরসাইকেল পিচ্ছিল সড়কে সামনে গাড়ি দেখে ব্রেক কষেন। ওই সময় মোটরসাইকেল রাস্তায় উল্টে পড়ে গেলেও যাত্রী গড়িয়ে ঢকে পড়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রাকের নিজে। ভাউচারের চাকায় পিষ্ট হয়ে রতন নিহত হয় এবং গুরুতর আহত মোহাম্মদ হাসান আহত হয়। আহতকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই আনিসুল ইসলাম জানিয়েছেন, তেলবাহী ভাউচারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হন। তেলবাহী ট্রাক আটক ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
