Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মধ্যে শায়েখ আহমাদুল্লাহর রিকশা বিতরণ

Icon

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০১:২৫ পিএম

সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মধ্যে শায়েখ আহমাদুল্লাহর রিকশা বিতরণ

Advertisement

সিদ্ধিরগঞ্জে দরিদ্রদের মধ্যে রিকশা বিতরণ করলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সদর, সোনারগাঁও, ফতুল্লা ও বন্দর এলাকার ২৫ জন দরিদ্রের মধ্যে এ রিকশা বিতরণ করা হয়।

শুক্রবার জুমার নামাজের পর সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদ ও কমপ্লেক্সের পাশে এসব রিকশা বিতরণ করেন শায়েখ আহমাদুল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিপল্লী জামে মসজিদ ও কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. মহসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতি সিপলু, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান সৈকত, প্রকৌশলী হারুণ-অর-রশিদ, আশরাফুল আলমসহ অন্যরা।

এ সময় তিনি দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ধনীদের এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ইতিপূর্বে দেশের ১৯ জেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি রিকশা বিতরণ করেছেন। যারা ভাড়ায় রিকশা চালিয়ে আসছিলেন, তাদের মধ্যে জাকাতের অর্থে প্রতিটি জেলায় দুই হাজার রিকশা বিরতণ করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন ইসলামি এ চিন্তবিদ।

আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। সাময়িক ও দীর্ঘমেয়াদি সেবামূলক নানা উদ্যেগ গ্রহণ করা হয়ে থাকে এ প্রতিষ্ঠানের মাধ্যমে।

সিলেট সুনামগঞ্জের বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশন এক হাজার টন খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে বড় আকারে কাজ করার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার মানুষকে ঘর তৈরি করে দিয়েছে। একই সময় ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষককে নগদে অর্থ সহায়তা করেছে সুন্নাহ ফাউন্ডেশন।

এর আগে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ১টা করে ভ্যান এবং নগদ ৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে অদক্ষদের কাজে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Advertisement

সিদ্ধিরগঞ্জে . রিকশা বিতরণ.

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

বাবা হওয়ার দুদিন পর ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি হারুনুর রশিদ মারা গেছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম