Logo
Logo
×
   

সারাদেশ

২০ বছর পর পূর্ণাঙ্গ হলো সিলেট যুবলীগের দুই কমিটি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

২০ বছর পর পূর্ণাঙ্গ হলো সিলেট যুবলীগের দুই কমিটি

দীর্ঘ ২০ বছর বছর পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখল সিলেট যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষর করা কমিটি সিলেটে পৌঁছার পর আনন্দের জোয়ার বইছে নেতাকর্মীদের মধ্যে। তবে এ নিয়ে রাজপথে কোনো আনন্দ মিছিল বা মহড়া দেবে না যুবলীগ।

তারা শহিদ মিনারে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেবেন। নতুন দুটি কমিটির নেতৃবৃন্দ যাবেন টুঙ্গিপাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

তিনি আরও জানান, জেলা ও মহানগরের  দুটি কমিটিই ১০১ সদস্যের করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষর করা দুটি পূর্ণাঙ্গ কমিটি শনিবার রাত সিলেট পৌঁছে।

১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন- শামীম আহমদ (ভিপি) ও সাধারণ সম্পাদক শামীম আহমদ। কমিটির বাকিরা হলেন- সহ-সভাপতি সেলিম আহমদ, অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট আলমগীর, সামস উদ্দিন সামস, হাসান আহমদ চৌধুরী, মনোজ কান্তি কাপালী মিন্টু, এসএম শাইস্তা তালুকদার, শামীম ইকবাল, সামসুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী ও মনির মিয়া। 

যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, মো, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, সুজেল আহমদ তালুকদার, শহিদুল ইসলাম টিপু সুলতান, আব্দুল ওয়াদুদ এমরুল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, দপ্তর সম্পাদক সাজলু লস্কর, গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সিতাব মিয়া, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কবিরুল ইসলাম কবির, ত্রাণ সম্পাদক আবুল হাসান কাসেম, সমাজকল্যাণ সম্পাদক জুনেল আহমদ, বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ বাবু, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক সোহেল আহমদ কর্নেল, জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন তালুকদার, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান রুমেল, পরিবেশবিষয়ক সম্পাদক ফজলুর রহমান জসিম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বিনয় চন্দ্র রায়, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মো. রমিজ উদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বদরুল ইসলাম তুহিন, ধর্মবিষয়ক সম্পাদক ফারুক আহমদ সুমন, মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগম তামান্না, উপ-প্রচার সম্পাদক মনিরুল হক পিনু। সহ-সম্পাদক আব্দুল মান্নান দুলাল, কিবরিয়া মিয়া, তোফায়েল আহমদ, আব্দুল কাইয়ুম, নিজাম আহমদ, মহিউদ্দিন মহি, রাজিব আহমদ চৌধুরী, ফেরদৌস আলম বেগ, এমাদ উদ্দিন, মো. সোহেল মিয়া, তানভীর কবির চৌধুরী সুমন, হুমায়ুন আহমদ মাসুম, শাহিদুর রহমান সাহেদ, রশিদুল ইসলাম রাশেদ, কাজী মো. শাহজাহান, মারুফ আহমদ, রতীন্দ্র লাল দাস ভক্ত, ইউসুফ হোসেন চৌধুরী, মো. মুমিনুল ইসলাম। ১০১ সদস্যের কমিটিতে বাকিদের সদস্য করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি ফাইয়াজ খান সলিট, অ্যাডভোকেট লিটন মিয়া, সৈয়দ গুলজার আহমদ, রাহেল আহমদ চৌধুরী, মো. আব্দুল লতিফ রিপন, শান্ত দেব, আব্দুর রব সায়েম, মো. আনিসুজ্জামান আনিস।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল হক ইলিয়াছি (দিনার চৌধুরী), সঞ্জয় কুমার চৌধুরী, মো. রিয়াদ আহমদ, এমদাদ হোসেন ইমু। প্রচার সম্পাদক মোহাইমিন চৌধুরী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. সাকারিয়া হোসেন সাকির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সুহেল, অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাস, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম লিটন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সারোয়ার মাহমুদ, ত্রাণবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সাজু, সমাজকল্যাণ সম্পাদক একেএম কাওসার আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাসুদ আহমদ সুফি, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক সাজার আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সেবুল আহমদ সাগর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক আবিদুর রহমান শিপলু।তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ, ক্রীড়া সম্পাদক মো. মঞ্জুর আহমদ, পরিবেশবিষয়ক সম্পাদক ফয়সল আজাদ খান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মাসুদ মিয়া পীর, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মো. ফারুকুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল খালিক লাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক ডা. রাবেয়া সিদ্দিকা রাব, উপ-দপ্তর সম্পাদক এহসানুল করিম মাবরুর, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এহিয়া আহমদ সুমন, উপশিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, উপ-ত্রাণবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আকবর হোসেন, উপ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ নাহিদ আব্বাস, উপ-তথ্য ও যোগাযোগ সম্পাদক সজল দাস অনিক, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এমবিআই চৌধুরী বুলবুল, উপ-ক্রীড়া সম্পাদক সোহরাব আলী, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক সুশান্ত রায় শাওন, উপ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. জিয়াউল হক জিয়া, সহ-সম্পাদক মুরাদ আহমদ চৌধুরী, মো. জুনেদ আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, জুবের আহমদ, মইনুল ইসলাম চৌধুরী, মো. সাঈদ ইকবাল, ইসলাহ উদ্দিন আহমদ বাবলু, ইসতিয়াক আহমদ চৌধুরী পিন্টু, মনসুর আহমদ চৌধুরী সুমন, জাকেরিন রেজা চৌধুরী জয়, রুহেল আহমদ, আমিনুল ইসলাম আমিন, আব্দুল সুফিয়ান খান রিমু ও মো. সাদিকুর রহমান সোহাগ। ১০১ সদস্যের কমিটিতে বাকিদের সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, সিলেট জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০০৩ সালে। ২০১৪ সালের জুলাইয়ে আলম খান মুক্তিকে আহবায়ক করে সিলেট মহানগর যুবলীগের ৬১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। ৩ মাসের সেই কমিটি প্রায় ৬ বছর দায়িত্ব পালন করে। ২০১৯ সালের জুলাই সরাসরি ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।

এরপর ৪ বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তাই যুবলীগের রাজনীতি ছিল চার নেতা নির্ভর। এরপর গত চার বছর আগে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামীম আহমদ। আর নগর যুবলীগের সভাপতি হন আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক হন মুশফিক জায়গীরদার। এরপরও পূর্ণাঙ্গ কমিটি পায়নি সিলেট যুবলীগ।

সিলেট যুবলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম