Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ১০:১১ পিএম

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

Advertisement

নানা আয়োজনের মধ্য দিয়ে ষষ্ঠ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির দিনের কর্মসূচির উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বশেফমুবিপ্রবির উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দূরদর্শী নেতা। বিশ্বজুড়ে এক আলোকিত নাম। তার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে লাল-সবুজের বাংলাদেশ।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দেশে-বিদেশে শিক্ষা-গবেষণা, শিল্প-সাহিত্য, রাজনীতি, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রাখবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার টুম্পা চক্রবর্তীর সঞ্চালনায় বাংলা বিভাগের আঙ্গুর হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের শোভন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান মালা প্রমুখ বক্তব্য দেন।

Advertisement

নেত্রকোনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম