Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ত্রিশালে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ প্রাণ গেল ৩ জনের 

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০১:৫০ পিএম

ত্রিশালে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ প্রাণ গেল ৩ জনের 

Advertisement

ময়মনসিংহের ত্রিশালের উজানপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার এদিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন উজানপাড়ায় একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এনামুল হকের দুই বছর বয়সি মেয়ে শিশু রুবায়া তাসনিম এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৩) মারা যান।  এ ঘটনায় আহত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান আজাদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

আহতরা হলেন, রুদ্র গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনি আক্তার (৪৫) ও একই গ্রামের শামীম আহমেদের স্ত্রী সাহিদা আক্তার (৪৫)। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
 
Advertisement

ত্রিশাল দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

ইউটিউবের ভিডিও দেখে আনারকলি চাষ, মিঠুর নতুন স্বপ্ন

ইউটিউবের ভিডিও দেখে আনারকলি চাষ, মিঠুর নতুন স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম