Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

শাহরুখ সালমান ও আমিরের মধ্যে কে সেরা, জানালেন মনীষা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৩ পিএম

শাহরুখ সালমান ও আমিরের মধ্যে কে সেরা, জানালেন মনীষা

Advertisement

তিন দশকের ক্যারিয়ারে তিন খানের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। এই তিনজনের মধ্যে কে বড় তারকা, সে কথা স্পষ্ট করলেন তিনি। 

জানা গেছে, ১৯৯১ সালে ‘সওদাগর’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মনীষা। তার পর মায়ানগরীর তিন ‘খান’— শাহরুখ, সালমান ও আমিরের সঙ্গে অভিনয় করেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনজনকে নিয়ে মন্তব্য করেছেন মনীষা।

‘দিল সে’ ও ‘গুড্ডু’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন মনীষা। ‘সঙ্গদিল সনম’ ছবিতে সালমানের সঙ্গে ছিলেন তিনি। অন্যদিকে ‘আকেলে হাম আকেলে তুম’ ও ‘মন’ ছবিতে আমিরের সঙ্গে কাজ করেছিলেন মনীষা। 

শাহরুখকে নিয়ে প্রশ্ন করা হলে মনীষা বলেন, ‘আমার মতে, শাহরুখ সব থেকে বড় তারকা এবং চিরকাল সেটাই থাকবে। ও খুব অন্য রকম। কাজ করতে গিয়েও দেখেছি, তারকা হওয়া সত্ত্বেও ও মাটিতে বসে চা খায়।’

মনীষা জানান, সফল হওয়া সত্ত্বেও যিনি মাটিতে পা রেখে চলেন, অভিনেত্রী তেমন মানুষকেই পছন্দ করেন। 

মনীষা আরও জানান, মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘দিল তো পাগল হ্যায়’ ছবির প্রস্তাব এসেছিল তার কাছে। কিন্তু, তিনি রাজি হননি।

বিগত কয়েক বছরে আমির যেভাবে নিজের অভিনয়ের ধরন বদলে ফেলেছেন, সেই প্রসঙ্গ উত্থাপন করে মনীষা বলেন, ’দশ-পনেরো বছরের কাজ দেখে ওর প্রতি সম্মান বেড়েছে। কমল হাসানও ঠিক এটাই করেন।’ 

একই সঙ্গে তিনি যোগ করেন, ‘অভিনেত্রী হিসেবে আমিও ঠিক এ রকমই চরিত্রের সন্ধানে থাকি, যেখানে আমাকে দর্শক চরিত্র হিসেবেই দেখতে পাবেন।’

অন্যদিকে সালমান যে ভালো মনের মানুষ, সেই প্রসঙ্গ উল্লেখ করেন মনীষা। জানান, অভিনেত্রীর মায়ের পছন্দের তারকা সালমান। মনীষার কথায়, ‘আমি জানি ও প্রচুর সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। ও বহু ক্যানসার রোগীকে সাহায্য করেছে।’ 

আরও পড়ুন: যে কারণে কাজলের সঙ্গে কথা বলতেন না রানি!

উল্লেখ্য, মনীষা নিজেও একজন ক্যানসারজয়ী। বর্তমানে ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ়ে মল্লিকাজান চরিত্রে অভিনয় করেছেন মনীষা।

Advertisement

মনীষা সালমান শাহরুখ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম