Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

Advertisement

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৯:৫৩ এএম

খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ

Advertisement

চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

অবরোধে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিসহ দেশের বিভিন্ন জেলার দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। 

সকালে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, রামগড়, দীঘিনালা, গুইমারার বাইল্যাছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের কতুকছড়ি, রাঙামাটির সাজেক, ভেদভেদিসহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজা-হেডম্যান-কারবারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধ কর্মসূচির পালন করছে।

গত সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান ও মাটিরাঙা থানার ওসি কৃষ্ণ কমল দে বলেন, অবরোধে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশি পাহারায় পার করা হয়েছে।

Advertisement

চট্টগ্রাম পাহাড় ইউপিডিএফ

Advertisement

আরও পড়ুন

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম