Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

Advertisement

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৭:৪৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত নেতা

Advertisement

বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা নবীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচন ৫ জুন বুধবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১৫৬টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। 

বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মো. ফারুক আহমেদ।  তিনি আনারস প্রতীকে ৫৮৩৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস পেয়েছেন ২৫৬৮১ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান পেয়েছেন ৩২৪০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাইক প্রতীকের খাইরুল আমিন পেয়েছেন ২৪৫৪৪ ভোট। 
 
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের মিসেস মাহমুদা আক্তার শিউলি ৫৮৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কলস প্রতীকের সাবিনা ইয়াসমিন পুতুল ৩১৩৩৯ ভোট। ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নবীনগর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৩৮ হাজার ৩৫ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৫৩২০৪ ভোট। চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Advertisement

উপজেলা নির্বাচন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম