Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সিলেট নগরীতে টিলা ধস, একই পরিবারের ৩ জন মাটির নিচে

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৪, ১১:২০ এএম

সিলেট নগরীতে টিলা ধস, একই পরিবারের ৩ জন মাটির নিচে

চলছে উদ্ধার অভিযান

Advertisement

সিলেট নগরীতে টিলা ধসে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন মাটিচাপা পড়েছেন। এ ছাড়া তিনজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

সোমবার সকাল ৬টায় সিলেট নগরীর মেজরটিলা চামেলিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, চামেলিভাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে একভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তান এখনও মাটিচাপা অবস্থায় রয়েছেন। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে।

Advertisement

সিলেট নগরী টিলা ধস ৩ জন মাটিচাপা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম