Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

Advertisement

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- উত্তর কলাবাগান এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তর কলাবাগান এলাকায় মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন।

করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমানও জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

মাছ বজ্রপাত কিশোরগঞ্জ

Advertisement

আরও পড়ুন

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের পরদিন সোনারগাঁয়ে যুবকের লাশ উদ্ধার

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ল ২৫ ছাত্রী

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেফতার ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম