কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির নেতৃত্বে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বন্যায় দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুর্গত মানুষের কাছে ছুটে আসেন ছাত্রদল সভাপতি। এ সময় কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর নেতৃত্বে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী এসব ত্রাণসামগ্রী প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন।
এদিকে ছাত্রদল নেতাকর্মীরা দুর্গত মানুষকে ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি ওষুধ, বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন, শিশুখাদ্যসহ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বন্যা সহায়তা কার্যক্রমের কুমিল্লা টিমের দায়িত্বপ্রাপ্ত নাঙ্গলকোটের কৃতি সন্তান জহির রায়হান আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিয়াদুর রহমান রিয়াদ, সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, মহানগর ছাত্রদল সভাপতি ফখরুল ইসলাম মিঠু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিক সেলিম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাসিব ভূঁইয়াসহ কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, বিশ্ববিদ্যালয় ও নাঙ্গলকোট উপজেলা শাখার নেতারা।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার শুরু থেকেই বানভাসি মানুষের পাশে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছি। যেখানে মানুষ যাওয়ার সাহস করে না সেখানেই আমরা ছুটে যাচ্ছি।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের পরামর্শে বন্যার শুরু থেকেই গোমতী নদীর অভ্যন্তরে বানভাসি মানুষের পাশে আছে মহানগর ছাত্রদল।
