Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোয় শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ এএম

অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোয় শিক্ষার্থীদের বিক্ষোভ

Advertisement

সিলেটের গোলাপগঞ্জে এক মাদ্রাসার অধ্যক্ষকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ ওঠেছে। এরপর মাদ্রাসায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষা কর্মকর্তা ও পুলিশ। 

রোববার উপজেলার ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রোববার হঠাৎ একদল বহিরাগত নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমানকে  অনিয়ম দুর্নীতি হয়েছে দাবি করে অবরুদ্ধ করে রাখে। এ সময় তারা জোর করে মাদ্রাসার অধ্যক্ষের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। পরে তারা সেই পদত্যাগপত্র নিয়ে জমা দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় তারা জোর করে পদত্যাগপত্রে অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে মাদ্রাসার সামনে প্রায় ৪ ঘণ্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার বলেন, জোর করে কাউকে পদত্যাগ করানো অপরাধ। এই পদত্যাগপত্র গ্রহণযোগ্য নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন যুগান্তরকে বলেন, কয়েকজন সাবেক শিক্ষার্থী জোর করে মাদ্রাসার অধ্যক্ষের কাছে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়ে আমার কাছে এসেছিল। আইনসম্মত না হওয়ায় এটা আমি গ্রহণ করিনি। 

Advertisement

মাদ্রাসা অধ্যক্ষ পদত্যাগ বিক্ষোভ শিক্ষার্থী

Advertisement

আরও পড়ুন

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম