Logo
Logo
×
   

সারাদেশ

বৌভাতের দিন দই-মিষ্টি আনতে গিয়ে প্রাণ গেল বরের

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ এএম

বৌভাতের দিন দই-মিষ্টি আনতে গিয়ে প্রাণ গেল বরের

নওগাঁর আত্রাই উপজেলায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে আর ফেরা হয়নি বর সাজেদুর রহমানের। উপজেলার ভবানীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে বিয়ে বাড়িতে নেমেছে শোকের ছায়া।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুটকিগাছা এলাকায় আত্রাই-বান্ধাইখাড়া সড়কে সুঁটকিগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে।

নিহত সাজেদুর রহমানের ভগিনীপতি রতন ইসলাম বলেন, শনিবার সাজেদুরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। সকাল ১০ টায় সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে উপজেলার ভবানীপুর বাজারে যান। বাজার থেকে দুই-মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাজেদুর। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। 

বৌভাত প্রাণ গেল বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .