Logo
Logo
×
   

সারাদেশ

জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদ বহিষ্কার

Icon

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদ বহিষ্কার

মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

জাতীয়তবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যুবদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .