Logo
Logo
×
   

সারাদেশ

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হতে সহযোগিতা করায় বিএনপির চার নেতাকে অব্যাহতি

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হতে সহযোগিতা করায় বিএনপির চার নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ চার নেতাকে দল থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। 

একই ঘটনায় আরও তিন নেতাকে সতর্ক করেছে জেলা বিএনপি। রোববার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে- ভোট ডাকাতি, জালিয়াতি ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদে অবৈধভাবে দায়িত্বভার গ্রহণে সহযোগিতা করার অভিযোগে গঠিত জেলা বিএনপির তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খান, সাবেক সভাপতি হাফিজুর রহমান আকন্দ ও উপদেষ্টা কামরুল ইসলাম বাবলুকে দলের সব পদ থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো। 

একই ঘটনার তদন্তে অসহযোগিতার অভিযোগে জেলা বিএনপির সদস্য রাহিত মান্নান লেলিন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি খন্দকার শামিউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক আবু সামাকে তিরস্কারসহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খানকে অবৈধভাবে পরিষদে দায়িত্বভার গ্রহণে সহযোগিতা করার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চারজনকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তদন্তে অসহযোগিতার অভিযোগে আরও চারজনকে সতর্ক করা হয়েছে।

বিএনপি অব্যাহতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .