Logo
Logo
×
   

সারাদেশ

কামারখন্দের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পিএম

কামারখন্দের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জামতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি মোখলেছুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত  ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শামীম হোসেন নামে এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামিকে করে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করা হয়। এ মামলায় তিনি অজ্ঞাত আসামি বলে জানা গেছে।

সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .