Logo
Logo
×
   

সারাদেশ

জলমহাল নিয়ে সংঘর্ষে আহত শতাধিক

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

জলমহাল নিয়ে সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জের লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ৫০ জনকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলী এবং একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে স্থানীয় একটি মাছ ধরার বিল (জলমহাল) নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে একটি পক্ষ বিলে মাছ ধরার জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপরপক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বন্দে আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .