Logo
Logo
×
   

সারাদেশ

কালুখালী ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:০৭ পিএম

কালুখালী ছাত্রলীগের সম্পাদক গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ীর কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাগর মণ্ডলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন।

সাগর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের ফজলু মণ্ডলের ছেলে।

রোববার বিকালে কালুখালী উপজেলার রেলগেট মাদ্রাসা এলাকায় বসে কথা বলছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি লাঠিসোটা নিয়ে গিয়ে সাগরকে মারধর করেন। পরে পুলিশকে খবর দেন তারা। কালুখালী থানা পুলিশ গিয়ে সাগর মণ্ডলকে আটক করে। সেখান থেকে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২০২১ সালের ৯ এপ্রিল ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শেখ মো. রিপনকে সভাপতি ও সাগর মণ্ডলকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দীন বলেন, সাগর মণ্ডল তদন্তপ্রাপ্ত আসামি। ২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুর ১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ জুন ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগে ৩১ আগস্ট সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নাম উল্লেখসহ ৫২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। মামলায় ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রাজবাড়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .